সিলেটে পাসের হার ৫৮.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

সিলেটে পাসের হার ৫৮.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন

এসএসসি ও সমামানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। পাশের হারে এগিয়ে আছে মেয়েরা। তাদের পাশের হার ৫৯.৭৮। ছেলেদের পাশের হার ৫৬.১২।

গত বছরের তুলনায় এবার পাসের হার আরও কমেছে। গেল বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ।

তবে পাসের হার কমলেও এবার বেড়েছে জিপিএ-৫। এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।

এ ববছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মধ্যে পাস করেছে ৫১ হাজার ৯৫৭জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯জন ছেলে ও ৩২ হাজার ৬৮জন মেয়ে।

জিপিএ ৫ পেয়েছে মেয়েদের মধ্যে ২ হাজার ৯১ জন এবং ছেলেদের ১ হাজার ৭৪৫ জন।

জেলাভিত্তিক ফলাফলের তথ্যানুযায়ী, সর্বোচ্চ ৬২.৮৮% পাসের হার নিয়ে বোর্ডে প্রথম স্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা, যেখানে জিপিএ-৫ এসেছে ৪১৩টি। ৬২.০৮% পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সিলেট জেলায় সর্বোচ্চ ২,০৯১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলায় পাসের হার ৫৫.৯২% (জিপিএ-৫: ৭২৫) এবং হবিগঞ্জ জেলায় পাসের হার ৫৫.৪০% (জিপিএ-৫: ৬৭৫)।​

শিক্ষা বোর্ড সূত্রের তথ্যমতে, বোর্ডের অধীনে শতভাগ (১০০%) কৃতকার্য হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ০৯ টি। তবে স্বস্তির বিষয় হলো, বোর্ডে শূন্য শতাংশ (০%) পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ০০ টি। এছাড়া সম্পূর্ণ পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট ০৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট