সিলেটে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

সিলেটে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

সিলেটে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামে আক্রান্ত আয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে মারা যাওয়া শিশুটির বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

এদিকে, শিশুটির বাবা মোরশেদ আলম ও মা খোরশেদা বেগমের অভিযোগ- সময়মতো আইসিইউতে না নেওয়ায় তাদের সন্তান মারা গেছে।

তারা জানান- শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পেয়ে শনিবার সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন তারা। এখানে আনার পর শিশুটির অক্সিজেনের প্রয়োজনের কথা জানানো হলেও তাদেরই অক্সিজেনের ব্যবস্থা করে আনতে বলা হয়। এরপর আইসিইউর প্রয়োজন হলেও আইসিইউ দেওয়া হয়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর শিশুটির মৃত্যু হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে- শিশুটি ওসমানী হাসপাতালে ভর্তি ছিল বলে জানিয়েছেন তার স্বজনরা। কিন্তু সেখানকার লিখিত অনুমোদন ছাড়া তারা এখানে চলে আসেন। আগে থেকে বলে না আসায় তাৎক্ষণিকভাবে আইসিইউ ব্যবস্থা করা যায়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট