|
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬
লিবিয়া থেকে সাগরপথে ইউরোপে পাড়ি দেওয়ার সময় গ্রিসের দক্ষিণ ক্রিতে গত ৪৮ ঘণ্টায় ২০২ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির উপকূলীয় কর্তৃপক্ষ। উদ্ধারকৃতদের মধ্যে একটি বড় অংশই বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিক কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
গ্রিক সংবাদমাধ্যম ‘দিমোকরাতিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় সীমান্ত সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর নজরদারি বিমানে প্রথমে অভিবাসীবাহী নৌকাগুলো শনাক্ত করা হয়। এরপর কোস্টগার্ড ও স্থানীয় মাছ ধরার নৌকার সহায়তায় তাদের উদ্ধার করে ইয়েরাপেত্রা বন্দরে নিয়ে আসা হয়।
উদ্ধার অভিযানে দেখা যায়, একটি নৌকায় ৩১ জন সুদানি ও ২৫ জন বাংলাদেশি এবং অন্যটিতে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিশরীয় নাগরিক ছিলেন।
ক্রিত দ্বীপে অভিবাসীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় স্থানীয় আবাসন কেন্দ্রগুলোতে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উদ্ধারকৃতদের আপাতত হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ চলছে।
এদিকে মানবপাচারের অভিযোগে ১৬ বছর বয়সী এক দক্ষিণ সুদানি কিশোরকে আটক করেছে গ্রিক পুলিশ। অভিবাসীদের দেওয়া তথ্যমতে, লিবিয়ার তবরুক থেকে জনপ্রতি ১৫০০ থেকে ২০০০ মার্কিন ডলারের বিনিময়ে ওই কিশোর নৌকাটি পরিচালনা করে গ্রিস সীমান্তে নিয়ে এসেছিল। সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের এই বিপজ্জনক প্রবণতা আবারও আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D