সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে একদিন বিরতি দিয়ে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই শিশু হচ্ছে- সিলেট সদর উপজেলার ১১ মাস বয়েসি অবিনন্দন দাশ ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১৮ মাস বয়েসি জান্নাত।

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত) নতুন করে আরও ২৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে নতুন ১১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৫১ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০০-এর বেশি রোগী ভর্তি রয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট