সিম কোম্পানিগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

সিম কোম্পানিগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সিম কোম্পানিগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবি ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন, মো. সুহেল মিয়া খান, সহ-অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মো. সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুহেল আলী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মো. আলী ইমরান।

জানা গেছে, সিম কোম্পানিগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবি ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ আগস্ট বেলা ২টায় সিলেট মহানগরের চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরে গণজমায়েত ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট