সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানী, মৃত্যু বেড়ে ১১৬

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানী, মৃত্যু বেড়ে ১১৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।

সোমবার (৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুরা হলো- ৬ মাস বয়েসি রেজওয়ান আহমদ ও একই বয়সি ইব্রাহিম। এদের একজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ও অপরজনের বাড়ি সুনামগঞ্জ সদরে।

এদিকে, শেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ বা সন্দেহজনক কেস নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ২ জন ও নর্থ ইস্ট হাসপাতালে ২ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৫৪ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন।

​প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত হাম ও সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১০ জন সন্দেহজনক এবং ৬ জন নিশ্চিত হাম রোগী ছিলেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত অঞ্চলটিতে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট