|
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬
ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশনের সদস্য পদে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ। গত ৩১ জুলাই শুক্রবার ঢাকার নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ চার বছর পর জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সদস্য পদে ১০০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার বরমচাল ইউনিয়নের কৃতি সন্তান ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ। ব্যারিস্টার ফয়েজ বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট, তিনি দীর্ঘদিন যাবত ইংল্যান্ডে আইনপেশার সাথে জড়িত। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন ঢাকায় সিলেট বিভাগের অধিবাসীদের কল্যাণের লক্ষ্যে, একটি প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন। ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের চারটি জেলার প্রায় তিন হাজার ভোটার রয়েছেন এই সংগঠনের।
জালালাবাদ এসোসিয়েশনের তিন হাজার ভোটারের মধ্যে প্রায় ১৬০০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের সদস্য পদে ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ ১০০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসীম উদ্দিন আহমদ ৮৬২ ভোট নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন চৌধুরী ১০৫৮ ভোট নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি মহিলা পদে আ: সামিয়া মুবিন ১০৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ-ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের মন্ত্রী, সচিব, আইনজীবী, বিচারপতি, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তাসহ ঢাকায় সিলেট বিভাগের সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেন। এ যেন ঢাকার বুকে এক খন্ড সিলেট।
এদিকে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদকে বিভিন্ন মহল, ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, জালালাবাদ এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি নবনির্বাচিত নেতৃবৃন্দের দক্ষ নেতৃত্বের মাধ্যমে বৃহত্তর সিলেটের জনগণের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হওয়ার পাশাপাশি সুনামে সাথে কাজ করবে। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D