সিলেটে অবৈধ সিগারেট বিক্রির দায়ে ৩টি প্রতিষ্টানকে জরিমানা

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

সিলেটে অবৈধ সিগারেট বিক্রির দায়ে ৩টি প্রতিষ্টানকে জরিমানা

সিলেট নগরের শাহপরাণ ও আম্বরখানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নকল ও অবৈধ সিগারেট বিক্রি, মজুতসহ তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

রোববার (২ আগস্ট) পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হাজার ২৭৪ প্যাকেট নকল ও প্রায় আট হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে সার্বিক সহায়তা দেয় র‍্যাব-৯ ও আনসার বাহিনী।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভেজাল ও অবৈধ পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট