|
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসার কুল (বরপাড়া) এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়।
তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে না পাওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী উদ্ধারকৃত বালু, এক্সক্যাভেটর ও বালু উত্তোলনের মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে জনস্বার্থে স্থানীয় জনগণের সহায়তায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে তা বিনষ্ট করা হয়।
প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী পরবর্তী সময়ে নিলাম বা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D