সিলেটে বাধন ফুডসকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

সিলেটে বাধন ফুডসকে ৩০ হাজার টাকা জরিমানা

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরির অভিযোগে একটি কারখানাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) নগরীর শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরির অভিযোগে বাধন ফুডসের নিমকি তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কারখানার মালিককে সতর্ক করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে আইন মেনে দ্রব্য উৎপাদনের আহ্বান জানান তিনি।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট