|
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের স্লুইসগেট এলাকায় সনাতন ধর্মাবলম্বী এক নারী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর দেখানো পথে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিরাজা বালা দাশ।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্লুইসগেট এলাকার আলহাজ্ব মাইন উল্লাহ ভুঁইয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর এলাকায়। ইসলাম ধর্ম গ্রহণের আগে তার নাম ছিল বিরাজা বালা দাশ। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মোছাঃ আছিয়া ইসলাম জয়নব।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর আগের দুই সন্তানও এর আগে স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
রবিবার (২৬ জুলাই) রাত ১১টার সময় মাওলানা জহিরুল ইসলাম জহিরের মাধ্যমে তিনি স্বেচ্ছায় কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ধর্ম গ্রহণের বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত ও নিজস্ব ইচ্ছার ভিত্তিতেই সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এলাকার শালিসি ব্যক্তি আলহাজ্ব মাইন উল্লা ভুঁইয়া, মাওলানা জহিরুল ইসলাম জহির, মানবিক ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আলী হোসেন খান এবং সেক্রেটারি মাহবুব রহমান।
পরে মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D