২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬
সিলেট মহানগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকা থেকে রোকেয়া বেগম (৩৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাগবাড়ি নরসিংটিলা এলাকার ১৬৪ নম্বর বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোকেয়া বেগম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চেচান গ্রামের আমির আলীর মেয়ে। তিনি বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন বাগবাড়ি নরসিংটিলা এলাকার ১৬৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D