সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী শনিবার আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীতে বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত।

শুক্রবার (২৪ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে নগরীর জিতু মিয়া পয়েন্টে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী। প্রচার মিছিল ও পথসভায় কোতোয়ালী পশ্চিম থানা ও বিভিন্ন ওয়ার্ট-ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজিটুলা-জেলরোড পয়েন্টে মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৭ ও ১৮নং ওয়ার্ড জামায়াতের যৌথ উদ্যোগে প্রচার মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে। থানা আমীর রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিলে কোতোয়ালী পূর্ব থানা, ১৭ ও ১৮নং ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশ নেন।

লিফলেট বিতরণ ও প্রচার মিছিল পরবর্তী পথসভায় বক্তারা- শনিবারের বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট