২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটিয়েছে সরকার। ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন- হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান ও পুলিশ একাডেমি সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন।
এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিআইডির মোহাম্মদ সরোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের ড. একেএম ইকবাল হোসেন, এপিবিএনের সহেলী ফেরদৌস এবং সারদার মোহাম্মদ তবারক উল্লাহ।
তালিকার অন্য কর্মকর্তাদের মধ্যে পুলিশ টেলিকমের হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের ফয়সল মাহমুদ ও কানিজ ফাতেমা, নৌ পুলিশের জেসমিন বেগম, রংপুর মেট্রোপলিটন পুলিশের হাবিবুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন রয়েছেন।
এছাড়া টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকেও অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে এই আদেশ কার্যকর করা হয়েছে। তবে বিধি মোতাবেক অবসরে যাওয়া এসব কর্মকর্তা তাঁদের পেনশন ও অন্যান্য অবসরজনিত সুযোগ-সুবিধা যথাযথভাবে প্রাপ্য হবেন।
গত কয়েকদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে সংস্কার ও রদবদলের ধারায় পুলিশের এই উচ্চপদে বড় পরিবর্তনের সিদ্ধান্ত এলো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D