সিলেট নগরীর সুবিদবাজারে জামায়াতের লিফলেট বিতরণ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬

সিলেট নগরীর সুবিদবাজারে জামায়াতের লিফলেট বিতরণ

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের মুল উদ্দেশ্য ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী স্টাইলে দেশ শাসন করতে চায়। জুলাইকে উপেক্ষা তারা মেধা ও যোগ্যতার পরিবর্তে রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে দলীয় লোক বসিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। যা জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খা পরিপন্থী। এদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোন স্বপ্ন জনগণ পূরণ হতে দিবেনা।

তিনি বলেন, সরকারকে ভুলে গেলে চলবেনা যে ছাত্র-জনতা এখনো রাজপথে রয়েছে। সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্খা সংস্কার বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কমিটি গঠন করে কার্যকর ভূমিকা পালন করাতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে দেশ ও জাতির বৃহত্তর সার্থে আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে।

তিনি বুধবার (২২ জুলাই) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে আগামী ২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক, সহকারী সেক্রেটারী রেজাউল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, জামায়াত নেতা সৈয়দ মাজহারুল ইসলাম রিপন ও ফরিদ আহমদ প্রমূখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট