২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬
সিলেট নগরীর দরগাগেইট এলাকার সোনালী ব্যাংক পিএলসির কর্পোরেট শাখা থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় এক কুখ্যাত মোবাইল চোরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২০ জুলাই সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫৯ মিনিটের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি, দরগাগেইট কর্পোরেট শাখার ১৩ নম্বর ডেস্ক থেকে ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান (৩০)-এর ব্যবহৃত Samsung Galaxy A17 মোবাইল ফোনটি কৌশলে চুরি করে নিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. আব্দুল আজিজ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে মঙ্গলবার (২১ জুলাই) রাত ১টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানাধীন আম্বরখানার হোটেল কায়কোবাদের ৩১২ নম্বর কক্ষ থেকে ঘটনায় জড়িত কুখ্যাত মোবাইল চোর মো. মোশারফ হোসেন (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কলাপাড়া (ঘাগড়া) এলাকার মৃত মুস্তাক আহমেদের ছেলে।
এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত মোশারফ হোসেনের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D