২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬
মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বসতঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন উপজেলার করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) এবং আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।
ভুক্তভোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে ঘরের দরজা খোলার কিছুক্ষণ পর চার থেকে পাঁচজন যুবক ঘরে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, তারা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিনি বাধা দিয়ে চিৎকার শুরু করলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে জুনেদ ও নাজিরকে আটক করেন। তবে অন্য অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয়দের দাবি, আটক দুই যুবক ইয়াবা সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তাদের একজন বড়লেখা পৌর শহরের হার্ডওয়্যার ব্যবসায়ী শশাংক দত্ত অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দুই অভিযুক্তকে আটক করেন। পরে ভুক্তভোগী নারীকে সঙ্গে নিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D