২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ডজনখানেক মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বের অন্তত ১২টিরও বেশি দেশে ২.০ বা তার বেশি মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। এই ঘনঘন কম্পনের প্রভাবে ভৌগোলিক অবস্থান ও সক্রিয় চ্যুতিরেখার উপস্থিতির কারণে বাংলাদেশেও বড় ধরনের দুর্যোগের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আন্তর্জাতিক রেকর্ড অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে মেক্সিকোতে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৩। এর পাশাপাশি ফিলিপাইন ও ইয়েমেনে ৫.৩, নিউজিল্যান্ডে ৫.২, সলোমন দ্বীপপুঞ্জে ৫.১ এবং তুরস্কে ৫.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর না এলেও শক্তিশালী ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর পরিস্থিতি সর্তকতার সাথে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্বজুড়ে এই অস্বাভাবিক ভূ-কম্পন পরিস্থিতির মধ্যে ভূতাত্ত্বিকরা বলছেন, বাংলাদেশ বর্তমানে বড় ধরনের ভূমিকম্পের চরম ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও রংপুর অঞ্চলকে জোন-১ বা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডাউকি ও মধুপুর ফল্টের মতো সক্রিয় চ্যুতিগুলোর কারণে দেশে যে কোনো সময় ৭.৫ থেকে ৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প হতে পারে।
রাজধানী ঢাকা অতিরিক্ত ঝুঁকিতে থাকার প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা অপরিকল্পিত নগরায়ণ ও নিয়মবহির্ভূত ভবন নির্মাণকে দায়ী করেছেন। বুয়েট ও রাজউকের গবেষণা বলছে, মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প হলেও ঢাকা মহানগরীর কয়েক লাখ ভবন ধসে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। ফলে বিশ্বজুড়ে চলমান কম্পনের এই ধারা দেশে সম্ভাব্য বড় বিপর্যয়ের আগাম সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D