২১ জুলাই সিলেটে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে সেবা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

২১ জুলাই সিলেটে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে সেবা

ল্যাবএইড ক্যান্সার হসপিটাল, ল্যাবএইড ডায়াগনস্টিক এবং ল্যাব এইড ফার্মা এর উদ্যোগে এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর সহযোগিতায় ২১ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহানগরের জেল রোডস্থ সিলেট চেম্বারের কনফারেন্স হলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে একই দিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা’ অনুষ্ঠিত হবে।

আলোচনায় ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সুস্থ জীবনযাপন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।

অনুষ্ঠানের আলোচনাপর্বে উপস্থিত থাকবেন ল্যাবএইড ক্যান্সার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আব্দুল মান্নান।

এছাড়াও উপস্থিত থাকবেন ল্যাবএইড ক্যান্সার হসপিটাল, ল্যাবএইড ডায়াগনস্টিক, ল্যাবএইড ফার্মা এবং ল্যাবএইড ক্যান্সার হসপিটালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উক্ত ফ্রি হেল্থ ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনায় অংশগ্রহণের জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সকল সদস্যকে আন্তরিকভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট