১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) জন্য ২০২৬–২৭ অর্থবছরে ৮৯ কোটি ৮২ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসির ১৭৮তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা। একইসঙ্গে ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়গুলোর মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব (পরিচালন) ব্যয় এবং ৪৩টি উন্নয়ন প্রকল্পের জন্য ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অনুমোদিত বাজেট অনুযায়ী, সর্বোচ্চ রাজস্ব বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা।
অন্যদিকে, সর্বনিম্ন বাজেট পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (৬৮ কোটি ৩৬ লাখ টাকা), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৬৫ কোটি ৯ লাখ টাকা), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (৬২ কোটি ৮৮ লাখ টাকা), বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (৫১ কোটি ৯৫ লাখ টাকা) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (১৩ কোটি ৩৫ লাখ টাকা)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D