গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে ২৪ শিক্ষার্থী ও চালক আহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূরবী, মাহিমা, লায়লা, সারা, আফরিন, লিমন, শান্ত, সালমান, নুসরাত, বন্য, ম্যাথ বাপ্পি, তুরিণ, নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয়, তিথী, নাজমুল, তৃণা, আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা।

উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, দুপুরে উত্তরার ক্যাম্পাস থেকে ৩০ শিক্ষার্থী নিয়ে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তায় যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিক্ষার্থীসহ ২৪ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে আহতদের মধ্যে দুজন ছাড়া কেউ গুরুতর জখম নেই। বেশির ভাগই বাসের জানালার কাঁচ দিয়ে কেটে গেছে। কেউ কেউ বাসের ভেতরে চাপায় আহত হন। এদের মধ্যে বাস চালক ও শিক্ষার্থী তৃণাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট