সামাজিক সংগঠনের মাধ্যমে দেশকে উন্নয়নের মহাসড়কে পৌছাতে হবে : ড.আবদুল মোমেন

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

Manual5 Ad Code

সিলেট উন্নয়ন সংস্থার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশর সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত ড. এ.কে আবদুল মোমেন বলেছেন, দেশ ও মানুষের কল্যাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে দেশের উন্নয়নকে আরো বেগবান করা যাবে। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এজন্য সর্বক্ষেত্রে উন্নত ও কোয়ালিটি সম্পন্ন শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। তিনি আরো বলেন, সামাজিক সংগঠন হিসেবে সিলেট উন্নয়ন সংস্থা যেভাবে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে তা সত্যিই প্রসংশনীয়। উন্নয়ন সংস্থার আরো সাফল্য কামনা করেন তিনি। সিলেট উন্নয়ন সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে গতকাল ৫ আগষ্ট শুক্রবার বৃহত্তর সিলেটের উন্নয়ন মূলক সংগঠন সিলেট উন্নয়ন সংস্থার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি মোঃ আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এএএম শিহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমদ, আওয়ামীলীগ নেতা জাবেদ সিরাজ, মহানগর যুবলীগের সদস্য আনিসুর রহমান তিতাস, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, নূপুর সংগীতালয়ের পরিচালক তুহিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি কবির আহমদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক রকি দেব, প্রচার সম্পাদক জাহেদ আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিফজুর রহমান। উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মারুফ আহমদ, রুবি রহমান, সহ-প্রচার সম্পাদক হোসেন মো. আফজল, সাংস্কৃতিক সম্পাদক রাজিব দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিলি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক শামসুল আলম মিসবাহ, পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খোকন, সদস্য রোম্মান আহমদ রাজু, রফিকুল ইসলাম ও মো. সাদিকুর রহমান বদরুল প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার ধর্ম সম্পাদক আলতাফুর রহমান আনছার। প্রধান অতিথিকে সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি মো. আলী আহমদ সহ নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code