বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সতর্কতা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সতর্কতা যুক্তরাষ্ট্রের

আমেরিকায় উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স পরিবর্তন করলে শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কিছু নিয়ম পালন করা বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থী যথাযথ কারণ ও অনুমতি ছাড়া পড়াশোনা বন্ধ করে দেন বা ক্লাসে অনিয়মিত হন, তবে তা সরাসরি ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এ ধরনের শর্ত ভঙ্গের কারণে বর্তমান ভিসা বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থী ভবিষ্যতে আমেরিকার ভিসার জন্য অযোগ্য ঘোষিত হতে পারেন। অর্থাৎ, একবার নিয়ম ভঙ্গ করলে পরবর্তী সময়ে নতুন করে ভিসার আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার প্রবল ঝুঁকি থাকবে।

ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতে মার্কিন দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের সবসময় বৈধ ছাত্রত্বের শর্ত মেনে চলার পরামর্শ দিয়েছে। কোর্স পরিবর্তন বা বিশেষ কোনো প্রয়োজনে অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট