১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬
সিলেটে মঙ্গলবারের (১৪ এপ্রিল) মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং জনগনের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ ও অননুমোদিত ব্যাটারিচালিত যানবাহন- যেমন রিকশা, ইজিবাইক, টমটম ও মিশুক অপসারণের কার্যক্রম চলছে।
গত বছরের ১৫ অক্টোবরের মধ্যে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অবৈধ যানবাহন সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
তবে ওই বছরের ১৪ অক্টোবর ব্যবসায়ীরা ৬ মাসের সময় প্রার্থনা করেন এবং সবার সুবিধার কথা বিবেচনা করে তা মেনেও নেওয়া হয়েছিল। সে অনুযায়ী আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) এই মেয়াদ পূর্ণ হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থ ও নগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ব্যাটারিচালিত যানবাহনের দোকান বা শো-রুম জরুরী ভিত্তিতে অপসারণ অত্যাবশ্যক।
এ অবস্থায় মঙ্গলবারের (১৪ এপ্রিল) মধ্যে এ জাতীয় ব্যবসায়ীদের তাদের দোকান ও শো-রুমগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যতায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন মহানগর পুলিশের কমিশনার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D