১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬
ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মবিলিটি আগাথা গমেজ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার (১২ এপ্রিল) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এ সময় তিনি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ‘উইমেন ইন স্টেম’ বিষয়ে অবহিত করেন।
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় নারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে স্টেম–সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি করার সুযোগ পাবেন। ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেমের জন্য অনলাইনে আবেদন করা যাবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপের এ উদ্যোগের লক্ষ্য হলো বিজ্ঞান ও উদ্ভাবনে নারীদের জন্য সুযোগ সম্প্রসারণ করা এবং স্টেম খাতে আরও বৈচিত্র্যময় ও লিঙ্গ-প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করা। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে প্রতিটি স্কলারশিপের ন্যূনতম আর্থিক মূল্য ৪০ হাজার পাউন্ড। সম্পূর্ণ অর্থায়নের আওতায় টিউশন ফি, থাকাখাওয়ার ভাতা, ভ্রমণ ও ভিসা ব্যয়, স্বাস্থ্যসেবা ফি এবং ইংরেজি ভাষা সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্বমানের বিজ্ঞান ও গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি স্টেম খাতের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা এবং যুক্তরাজ্যের বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগও থাকবে।
মতবিনিময় অনুষ্ঠান শেষে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক প্রকাশনা ‘আলোক চিত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়’ ও ‘বিশ্ববিদ্যালয় বার্তা’ সৌজন্য উপহার হিসেবে প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মো: আলিমুল ইসলাম ।
এ সময় অন্যান্যের মধ্যে সিকৃবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন সার্ভিসেস ম্যানেজার
মো: হুমায়ূন কবির মেহেদি উপস্থিত ছিলেন ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D