১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬
সিলেট বিভাগে হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে বর্তমানে বিভাগের ১৪টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। এ পর্যন্ত এই উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু।
রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রোববার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে পরীক্ষার মাধ্যমে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।
সিলেটে পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকায় উপসর্গ দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। গুরুতর অবস্থার রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৩৬ শিশুর মধ্যে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছে ২২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন।
বর্তমানে সবচেয়ে বেশি ৬০ জন রোগী ভর্তি রয়েছে নগরীর চৌহাট্রাস্থ শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৩ ও ২ জন করে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে জামালগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে রোগী ভর্তি রয়েছে। এছাড়া মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মারা যাওয়া তিন শিশুই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D