আজ বুধবার সিলেটের যে সব এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

আজ বুধবার সিলেটের যে সব এলাকায় থাকবে না বিদ্যুৎ

জরুরী সংস্কার ও মেরামত এবং সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ বুধাবর (৮ এপ্রিল) বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাট-ডাউন চলাকালে সঞ্চালন লাইন সচল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক সরবরাহ শুরুর কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাময়িক এ অসুবিধার জন্য তিনি নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সবার আন্তরিক সহযোগীতা চেয়েছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট