১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিলেট রাজনীতির মাঠের কর্মব্যস্ততা ছাপিয়ে আজ সন্ধ্যায় ফুটে উঠল এক অনন্য ভ্রাতৃত্ববোধের চিত্র। সিলেট জেলা ডিকেআইবি-এর সম্মানিত সভাপতি, বিশিষ্ট কৃষিবিদ শাহিনুর রহমান শাহিন-এর শারীরিক অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এবং তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে তার বাসভবনে ছুটে যান সিলেট জেলা বিএনপির এক প্রতিনিধি দল।
মমতাময় এক সন্ধ্যায় অসুস্থ নেতার পাশে বসে নেতৃবৃন্দ বেশ কিছুক্ষণ সময় কাটান। তারা তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং মহান আল্লাহর দরবারে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার অসুস্থতায় নেতাদের চোখে-মুখে ছিল উদ্বেগের ছাপ, আর শাহিনুর রহমান শাহিনের জন্য ছিল অফুরন্ত শুভকামনা।
ভালোবাসার এই আহ্বানে সাড়া দিয়ে আজ সন্ধ্যায় উপস্থিত হয়েছিলেন- ফালাকুজ্জামান চৌধুরী জগলু ও নিজাম উদ্দিন জায়গীরদার (উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি)।
আব্দুল মালেক (তাঁতী বিষয়ক সম্পাদক, সিলেট জেলা বিএনপি এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সিলেট জেলা তাঁতীদল)।
সাহেদ আহমদ (আহ্বায়ক, সিলেট জেলা জিয়া মঞ্চ)।
জামাল উদ্দিন (যুগ্ন আহবায়ক, সিলেট জেলা তাঁতীদল ও আহবায়ক, জিয়া মঞ্চ, সিলেট সদর উপজেলা)।
আবুল কালাম আজাদ ও মনির আলম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক, সিলেট সদর উপজেলা তাঁতীদল) সহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ উপস্থিত সকলের মাধ্যমে সিলেটবাসীর কাছে কৃষিবিদ শাহিনুর রহমান শাহিনের জন্য দোয়া চেয়েছেন। অসুস্থতার এই কঠিন সময়ে প্রিয়জনদের পাশে পেয়ে শাহিনুর রহমান শাহিনও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D