১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬
সাম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও সাংবাদিক আক্রন্তের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
রোববার (৫ এপ্রিল) গণম্যাধমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এই উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, মহানগর এলাকায় অপরাধ প্রবণতা ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তাও চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরজুড়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। পুলিশি টহল এবং চেকপোস্ট বসানো সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে কিংবা রাতের আধারে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনা সিলেট নগরীর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টির প্রতিই ইঙ্গিত দিচ্ছে।
গতকাল ৪ এপ্রিল শনিবার সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য রায়হান উদ্দিন ও ক্লাবের সাবেক সদস্য ওহী আলম রেজা ছিনতাইকারীদের কবলে পড়েন। রায়হানকে জখম করা হয় এবং রেজার শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে নগদ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। উভয় ঘটনাই জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকেও ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে না। পবিত্র এই নগরীতে যাতে এরকম আর কোনো ঘটনা না ঘটে, সে লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা রাখবে বলেই আমরা বিশ্বাস রাখতে চাই। এই ঘটনাকে কোনো ভাবেই ভিন্নখাতে প্রবাহিত করার সুযোগ নেই। স্বাধীন সাংবাদিকতাকে কোনোভাবেই যাতে বাধাগ্রস্ত করা না হয়, সে বিষয়টিও সংশ্লিষ্টরা দৃঢ়ভাবে মেনে চলবেন বলে সাংবাদিক নেতৃবৃন্দ বিশ্বাস করেন।
জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, একটি সুন্দর নগরী গড়ে তুলতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি একটি অপরিহার্য অনুষঙ্গ। দুই সাংবাদিকের আক্রান্ত হওয়াসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ক’টি ঘটনায় সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হোক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D