১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দ করেছে টাস্কফোর্স।
শনিবার (৪ এপ্রিল) পরিচালিত এই অভিযানে প্রায় ২ হাজার ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির সদস্যরা অংশগ্রহণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই আকস্মিক অভিযানে কোয়ারির বিভিন্ন পয়েন্ট থেকে এসব পাথর জব্দ করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে টাস্কফোর্সের এ ধরনের অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত পাথরের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত সিন্ডিকেট শনাক্তে এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D