১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত ১৭টি স্মার্টফোন জব্দ করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দিরাই পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে দিরাই থানা পুলিশ।
আটককৃতরা হলেন—উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের ছোট ভাই, মৃত মতলিব মিয়ার ছেলে মো. মাহবুব হোসেন হিমেল (২৬) এবং সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাসান মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, মাহবুব হোসেন হিমেল দীর্ঘদিন ধরে দিরাই পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে আরামবাগ এলাকায় তার বাসার ছাদের চিলেকোঠায় অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় হিমেল ও হাসানকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনলাইন জুয়ার প্রভাবে এলাকার তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কায় পুলিশ আগে থেকেই নজরদারি জোরদার করেছিল। অভিযানে ১৭টি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D