১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকীর (অব.) ৬ষ্ট মৃত্যুবার্ষিকী স্মরণে স্মরণসভা ও ৫ম ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) এডুকেশন ট্রাস্টের স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসের হলরুমে কলেজ অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে ও শিক্ষক এ. এস মো: কামরুল হকের পরিচালনায় শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব মো: সাইফুল করিম চৌধুরী হায়াত। স্মৃতিচারণ করেন বাংলাবিভাগের সহযোগী অধ্যাপক মিনাক্ষী সাহা।
বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু। উপস্থিত ছিলেন, স্কলার্সহোম পাঠানটুলা শাখার উপাধ্যক্ষ মো: আব্দুল আজিজ, উপাধ্যক্ষ (প্রিপারেটরি) জেবুন্নেছা জীবন, প্রোগ্রাম কো অর্ডিনেটর মো: মুস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকীর নামে প্রতিষ্ঠিত এই এডুকেশন ট্রাস্ট যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা সমাজের বিত্তবান ও গুণীজনদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। কৃতি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি উদ্বুদ্ধ করতে এ ধরনের মেধা বৃত্তি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে আগামী দিনের আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি প্রয়াত জুবায়ের সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন। জুবায়ের সিদ্দিকী প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শিক্ষক লুৎফুর রহমান খালেদ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D