১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
৩১ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সিলেটের প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়ন, পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক অধিকার নিশ্চিত করার বিষয়ে প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। জেলা পরিষদের প্রশাসক তাদের কথাগুলো ধৈর্য্য সহকারে শুনেন এবং সরকার ও নিজের পক্ষ থেকে প্রতিবন্ধীদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ’র নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D