শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ মিয়া জানিয়েছেন, নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে—অটোরিকশাচালক আব্দুল হান্নান (৫০)। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বর্ণনায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ হতাহতদের সনাক্তকরণের জন্য কাজ করছে এবং দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট