সুনামগঞ্জে নদীতে কৃষকের ভাসমান ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

সুনামগঞ্জে নদীতে কৃষকের ভাসমান ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে মিয়ারচর এলাকায় আজগর আলী নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে নদীর পাড়ে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত আজগর আলী বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে চা পান করেন। পরে স্ত্রী বাড়ি ফিরে গেলেও জরুরি কাজের কথা বলে তিনি বাইরে থেকে যান। এরপর রাতভর আর বাড়ি ফেরেননি।

সোমবার দুপুরে স্থানীয়রা নদীর পাড়ে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট