২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গল নিখোঁজ হওয়ার দুই দিন পর জুনায়েদ মিয়া (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়।
রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ উপজেলার ভূনবীর ইউনিয়নে আলিসারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর তার বাবা রমিজ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সন্তানের সন্ধান চান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছেলে জুনায়েদ মরদেহ উদ্ধারের পর আজ রাতে তার বাবা আবারও ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যসহ এলাকার সবার সহযোগিতাও কামনা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D