সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল বাকি আর নেই

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল বাকি আর নেই

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ইংরেজি সাহিত্যের অধ্যাপক আব্দুল বাকি চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৩০ মার্চ) ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

বিগত বিএনপি সরকারের সময় তিনি দক্ষতা আর সুনামের সাথে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।

অধ্যাপক আব্দুল বাকি বিসিবি’র পরিচালক রাহাত শামসের শ্বশুর এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক চৌধুরী ফারহানা ঝুমার পিতা।