সিলেটে ৬০ লাখ টাকার ব্যাটারি চুরি, গ্রেফতার ১

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

সিলেটে ৬০ লাখ টাকার ব্যাটারি চুরি, গ্রেফতার ১

সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে গ্রামীণ ফোন টাওয়ারের বিপুল পরিমাণ ব্যাটারি চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শাহপরাণ থানার শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) খন্দকার জাফর ইমামের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আমিন উদ্দিন সুজন (৩১) সুনামগঞ্জ জেলার ছাতক থানার সেনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। তিনি শাহপরাণ থানার মামলা নং-২৬/২১৬, তারিখ-২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডের এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে নগরীর শাহজালাল উপশহরের ব্লক-বি, রোড নং-১৩, বাড়ি নং-৩৮ এর একটি ৫ তলা ভবনের ছাদে স্থাপিত গ্রামীণ ফোন টাওয়ারের স্টোর রুমের তালা কেটে ৪২টি ভিশন ব্যাটারি চুরি করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ ৯০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং তিনি রাজবাড়ী সদর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম।