২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কাঁচা ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারা বাজারে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে ওয়ারিছ আলী ও আকল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জমির কাঁচা ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আকল মিয়ার পক্ষের বিল্লাল হোসেনকে (৩৮) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার বলেন, ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই বিষয়ে থানায় এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D