২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬
সিলেটের জৈন্তাপুরে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্টে ডিউটির সময় এসআই (নিরস্ত্র) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। “রাফী উত্তরা পরিবহন” নামের ওই বাস থেকে বিভিন্ন প্রকার চকলেট ও জিরাসহ মোট ৩ লাখ ৪০ হাজার ৩৫০ টাকার পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— কিটক্যাট চকলেট (৩ ফিঙ্গার) ৭৭০ পিস, কিটক্যাট (৪ ফিঙ্গার) ৪১০ পিস, কিটক্যাট (২ ফিঙ্গার) ১,৭৫০ পিস, সাফারি চকলেট ৯,১৫০ পিস, পার্ক চকলেট ১,৮৮০ পিস, ডেইরি মিল্ক (২০ টাকা) ৫৮০ পিস, ডেইরি মিল্ক (১০ টাকা) ২,৫০০ পিস, ফাইভ স্টার চকলেট ৯৫০ পিস, স্নিকার্স চকলেট ১,২৮০ পিস এবং খোলা জিরা ৬০ কেজি।
আটককৃতরা হলেন— গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিবাদিয়া গ্রামের নাজমুল মিয়া ওরফে সানি (২৮), একই জেলার ভূঁইয়াপাড়া এলাকার মো. আব্দুল্লাহ (৩৪), টঙ্গী পূর্ব থানার মো. রনি (৪০) এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হিমাংশু চন্দ্র বর্মন (৩৫)।
এ তথ্যটি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে এসব পণ্য দেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D