সিলেটে ১৩ বছরেও শিশু একাডেমীর প্রকল্প বাস্তবায়িত হয়নি

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

সিলেটে ১৩ বছরেও শিশু একাডেমীর প্রকল্প বাস্তবায়িত হয়নি

বাংলাদেশ শিশু একাডেমী সিলেট জেলা শাখার সকল কোমলমতি ছাত্র-ছাত্রীরা চরম দুর্ভোগ ও ভোগান্তিতে রয়েছে। তারা ক্লাস রুমের অভাবে কোনো মতে ক্লাস ও পরীক্ষা নিচ্ছে। একসাথে ছাত্র-ছাত্রীরা গাদাগাদি করে বসে ভালো করে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারছে না।

জানা যায়, বাংলাদেশ শিশু একাডেমীর জন্য ২০১৩ সালে ৫০ শতক সরকারী জায়গা সরকারই ক্রয় করে প্রতীকি মূল্যে সিলেট নগরের পূর্ব শাহী ঈদগাঁহস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পাশে।

সেই থেকে সেখানে শুধু মাত্র একটি সাইবোর্ড ঝুলছে। বিল্ডিং হওয়ার কাজ স্থবির অবস্থায় রয়েছে। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রকল্প সিলেট বিভাগীয় শিশু একাডেমী কমপ্লেক্স ভবন নির্মানের কাজ কেন শুরু হচ্ছে না? এই প্রশ্ন সিলেটবাসীর ?

বাংলাদেশ শিশু একাডেমী সিলেট জেলা শাখার সকল কোমলমতি ছাত্র-ছাত্রীদের চরম দুর্ভোগ ও ভোগান্তির বিষয়টি বর্তমান সরকারকেও অবগত করা হচ্ছে না।