ক্যানসার রোগে আক্রান্ত যমুনা বৈষ্ণবী, সহায়তা কামনা

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

ক্যানসার রোগে আক্রান্ত যমুনা বৈষ্ণবী, সহায়তা কামনা

সিলেট নগরের কালীঘাটস্থ ভক্তবৎসল ভগবান শ্রীশ্রী নৃসিংহদেব আখড়ার একমাত্র সেবায়িত শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী ক্যান্সার (পাকস্থলি) রোগে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তিনি বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে যমুনা বৈষ্ণবী কালীঘাটের শ্রীশ্রী নৃসিংহদেব আখড়ায় রয়েছেন।

শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী তার রোগ মুক্তির জন্য সকলের প্রার্থনা কামনা করেছেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করার জন্যও অনুরোধ জানিয়েছেন।

যোগাযোগ: সাংবাদিক সজল ঘোষ, মোবাইল ০১৭১৬-৮৯১১৮৬, অ্যাডভোকেট মোহিত কান্তি দাস মণি, মোবাইল: ০১৭৪৩৩৩১৫৭৯। বিজ্ঞপ্তি