সিলেটে ফিজা এন্ড কোং ফ্যাক্টরি থেকে ২৬ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, যুবক আটক

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

সিলেটে ফিজা এন্ড কোং ফ্যাক্টরি থেকে ২৬ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, যুবক আটক

সিলেটের মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ এক যুবককে আটক করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মোগলাবাজার থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন আলমপুর এলাকার বিসিক শিল্পনগরীর ভিতরে অবস্থিত ফিজা এন্ড কোং ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৪৮ বস্তায় মোট ৪,৪৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬৪ হাজার টাকা।

অভিযানকালে আশরাফুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের জমশেদ আলীর ছেলে। বর্তমানে তিনি আলমপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত জিরাগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করে এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।