২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অয়ন দেব (১৮) নামে এক কলেজছাত্র গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার পৃথিমপাশা গ্রামের বাসিন্দা অঞ্জন দেবের ছেলে এবং লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, অয়ন দেব আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গত ৯ মার্চ সকালে প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবিরবাজারের উদ্দেশ্যে বের হন। তবে ওই দিন তিনি ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছাননি এবং রাত পর্যন্ত বাড়িতেও ফেরেননি।
সারাদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার চাচা পরিমল দেব।
পরিমল দেব জানান, “অয়ন আমার বড় ভাইয়ের ছেলে। কোনো কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে। কলেজ বন্ধ থাকলে সে প্রায়ই সকালে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিত। নিখোঁজের দিনও দোকানের উদ্দেশ্যে বের হয়েছিল। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, দীর্ঘ ১৭ দিন ধরে অয়নের খোঁজ না পাওয়ায় তার বাবা-মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়েছে এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন পরিবার।
অয়নের কোনো সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা: ০১৭৭২-৩৬৮৮৯৮।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D