২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে। এবার ও পবিত্র ঈদুল ফিতরের দিনে নামাজ আদায় করার পরই মহতি উদ্যোগে নেমে পড়লেন সিলেটের ছাত্রদল নেতৃবৃন্দ।
শনিবার (২১শে মার্চ) সকাল ১০টায় সিলেটে ছাত্রদলের পক্ষ থেকে সিলেট শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতালের অসুস্থ রোগীদের মধ্যে ‘ভালোবাসা ঈদ উপহার’ সামগ্রী প্রদান করা হয়।
এই ব্যতিক্রমী ভালোবাসা উপহারের মধ্যে ছিলো- সেমাই, লাচ্ছি, কেক সহ বিভিন্ন ধরনের রান্না করা খাবার ও সাথে ছিলো ভালোবাসার নিদর্শন লাল গোলাপ ফুল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার কর্মসূচী বাস্তুবায়ন করার লক্ষ্য সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিভিন্ন সরকারী হাসপাতালে আগামী তিন দিনব্যাপী অসহায় দুঃস্থ রোগীদের মধ্যে ‘ভালোবাসা ঈদ উপহার’ সরবরাহ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
সরবরাহ কর্মসূচীতে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন রানু, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল কবীর চৌধুরী সুহেল, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইমাম মো জহির, মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি, সিলেট ল’ কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, মহানগর ছাত্রদল নেতা সপ্তাংশু দাস, মহানগর ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সুমন আহমদ, ছাত্রদল নেতা আসিফ আহমদ, আশরাফ আহমদ, নুরুজ্জামান শাকিব, রাজু আহমেদ নাঈম, আতিকুর রহমান, সাজ্জাদুর রহমান, আল আমিন আহমদ, সুক্কুর আলী ও নাঈম আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D