২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬
সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মুসল্লিদের সুবিধায় পানি ও চিকিৎসা সেবার পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে সার্বিক নিরাপত্তা।
সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। শুক্রবার (২০ মার্চ) বিকেলে তিনি ঈদগাহ ময়দানে গিয়ে প্রধান ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শাহী ঈদগাহ একটি ঐতিহ্যবাহী স্থান, যার ইতিহাস ১৭ শতক পর্যন্ত বিস্তৃত। এই ঈদগাহে উপমহাদেশের বিভিন্ন সময়ের বরেণ্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
আগামীকালের (শনিবার) ঈদ জামাতকে কেন্দ্র করে ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীরাও মুসল্লিদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবেন।
মুসল্লিদের সুবিধার্থে সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঈদগাহ প্রাঙ্গণে অন্তত তিনটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায়।
সুসৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, ঈদগাহ মাঠের সংস্কার ও রংকরণসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সিলেটবাসী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদের জামাতে অংশ নেবেন।
তিনি আরও জানান, ঈদ জামাতে সিলেটবাসীর সঙ্গে অংশ নেবেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
ঈদগাহ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, র্যাব-৯ এর কমান্ডিং অফিসার, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D