সুনামগঞ্জে মহিষ চুরি করে জবাই, মাংস নিয়ে উধাও চোর

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

সুনামগঞ্জে মহিষ চুরি করে জবাই, মাংস নিয়ে উধাও চোর

সুনামগঞ্জের জামালগঞ্জে রাতের আঁধারে একটি মহিষ চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে গেছে চোরেরা। ঘটনাস্থলে মাথা ও চামড়া ফেলে রেখে যায় তারা।

বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামের করচ বাগানের দক্ষিণে হালির হাওরপাড়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগুয়া গ্রামের কৃষক তারা মিয়ার একটি মহিষ রাতে চুরি হয়ে যায়। সকালে মহিষটি খুঁজতে গিয়ে তিনি বিভিন্ন এলাকায় আত্মীয়-স্বজনকে জানান। একপর্যায়ে খবর পান, পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের কাছে একটি মহিষ জবাই করে মাথা ও চামড়া ফেলে রাখা হয়েছে।

পরে ঘটনাস্থলে গিয়ে তিনি দাবি করেন, জবাই করা মহিষটি তারই।

এ ঘটনায় তারা মিয়া জামালগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগের পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন দেব।

তিনি বলেন, অভিযোগকারী দাবি করেছেন জবাই করা মহিষটি তার। বুধবার রাতে নদীর পাড় থেকে মহিষটি চুরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, চোরেরা রাতের আঁধারে হাওরে নিয়ে মহিষটি জবাই করে মাংস নিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট