২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
নিজাম ইউ জায়গীরদার : পবিত্র আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেট জেলা পরিষদের প্রশাসক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম সিলেট জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার এক বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও আনন্দ বয়ে আনুক এই কামনা করি। তিনি সিলেট জেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।
এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রশাসক আরও বলেন, পবিত্র রমযান মাস আমাদের ধৈর্য, সংযম ও শৃঙ্খলার শিক্ষা দেয়। তিনি সকলকে রমযানের এ শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D