২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চলন্ত অটোরিকশার ওপর হঠাৎ ভেঙে পড়া একটি গাছের কারণে এক নারী মারা গেছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী এবং অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বারইগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আজিজুন নেছা (৫০)। তিনি উপজেলার সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী।
জানা যায়, সকালে দাসেরবাজারগামী একটি অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার চালক রুবেল আহমেদ (৩২) এবং যাত্রী আজিজুন নেছা ও তার স্বামী জমির উদ্দিন (৬০) গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্বামী ও চালককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ জানান, “অটোরিকশায় গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। স্বামী ও চালককে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।”
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, “দুর্ঘটনার বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং স্থানীয়ভাবে খোঁজ নেওয়া হচ্ছে।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D