২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬
সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ঈদের কেনাকাটার সময় ব্যাগ কেটে মোবাইল ফোন চুরির ঘটনায় অভিযান চালিয়ে এক নারীকে আটক করেছে পুলিশ। চুরি হওয়া মোবাইলও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সিলেট নগরের কোতোয়ালী মডেল থানার অধীন বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভাতালিয়া এলাকার বাসিন্দা শিরীন আলম (৫২) ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য হাসান মার্কেটে আসেন। এসময় তার সঙ্গে থাকা কাপড়ের শপিং ব্যাগ কেটে কৌশলে একটি মোবাইল ফোন চুরি করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। অভিযোগের ভিত্তিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই সুব্রত কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হাসান মার্কেট এলাকা থেকে চুরিকৃত মোবাইলসহ মুনিরা বেগম (২৯) নামে এক নারীকে আটক করে।
আটককৃত মুনিরা বেগম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনাচর এলাকার দরজ আলীর মেয়ে। বর্তমানে তিনি সিলেট নগরের আখালিয়া এলাকার একটি কলোনিতে বসবাস করছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আটক নারীকে আদালতে সোপর্দ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D